১৫ নভেম্বর, ২০২৫
ইসরায়েলি সেনারা লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের নির্ধারিত ব্লু লাইন-এর কাছে দেয়াল নির্মাণ করেছে বলে জানিয়েছে জাতিসংঘ শান্তিরক্ষীরা।
শুক্রবার এক প্রতিবেদনে জানানো হয়, লেবাননে অবস্থিত জাতিসংঘের একটি অন্তর্বর্তীকালীন শান্তি রক্ষা বাহিনী, যা ইউনিফিল নামে পরিচিত গত অক্টোবর মাসে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) কর্তৃক ইয়ারুনের দক্ষিণ-পশ্চিমে নির্মিত একটি কংক্রিট টি-ওয়াল’ পরিদর্শন করে।
জরিপে নিশ্চিত করা হয়, ইয়ারুনের দক্ষিণ-পূর্বে নির্মিত দেয়ালটি ব্লু লাইন অতিক্রম করেছে। ফলে লেবাননের জনগণের জন্য ৪ হাজার বর্গমিটারেরও বেশি এলাকায় চলাচল করতে পারছে না।
ইউনিফিল আরও জানায়, নভেম্বর মাসে শান্তিরক্ষীরা ওই এলাকায় অতিরিক্ত টি-ওয়াল নির্মাণ লক্ষ্য করেছেন।
ইসরায়েলকে সেখান থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে ইউনিফিল। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইসরায়েল।
উল্লেখ্য, ১৯৭৮ সাল থেকে লেবাননের দক্ষিণ সীমান্তে কাজ করছে ইউনিফিল। তাদের মূল উদ্দেশ্য হল শান্তি বজায় রাখা এবং লেবানন সরকারের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। তবে ২০২৩ সালের অক্টোবরে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সঙ্গে সংঘাত শুরুর পর থেকে বেশ কয়েকবার ইউনিফিল শান্তিরক্ষীদেরও লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল।
সূত্র: এএফপি