ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স

১৬ নভেম্বর, ২০২৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৯ থেকে ১৩ নভেম্বর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির শেয়ারের দাম সবচেয়ে বেশি কমেছে। বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।

শনিবার (১৫ নভেম্বর) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে ৩৭.৪১ শতাংশ। বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য ছিল ২২৫.৯০ টাকা। আর বিদায়ী সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য দাঁড়িয়েছে ১৪২.৪০ টাকা। এর ফলে কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ফনিক্স ফাইন্যান্সের ৩২.১৪ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৩১.৩৯ শতাংশ, নূরানী ডাইংয়ের ২৯.৪১ শতাংশ, অ্যাপোল ইস্পাতের ২৮.৫৭ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ২৮.৫৭ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ২৭.৭৮ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ২৭.০৬ শতাংশ, বে-লিজিংয়ের ২৭.০৩ শতাংশ ও লাভেলোর ২৬.৭২ শতাংশ শেয়ার দর কমেছে।