রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১২

১৬ নভেম্বর, ২০২৫

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পৃথক অভিযানে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

রবিবার (১৬ নভেম্বর) দুপুরে আরএমপির মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত ১২ জনের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৬ জন, মাদক মামলার ১ জন ও অন্যান্য মামলার আসামি ৫ জন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়