তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনে ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা

১৬ নভেম্বর, ২০২৫

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনে ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের যৌথ উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা।

সভায় পৌরসভার প্রশাসক সরদার মোস্তফা শাহিন, জেলা তথ্য অফিসার এইচ.এম. শাহজাহান মিয়াসহ সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তরা তারুণ্যনির্ভর বাংলাদেশ গড়তে মানসম্মত শিক্ষা বিস্তার, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক দূরীকরণ, তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহারসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।