রাজশাহীতে এইচএসসির পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ৫৩ শিক্ষার্থী

১৬ নভেম্বর, ২০২৫

রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণের প্রকাশিত ফলাফলে ফেল থেকে পাস করেছে ৫৩ জন পরীক্ষার্থী। রবিবার (১৬ নভেম্বর) সকাল ১০টার দিকে রাজশাহী মাধ্যমিক উচ্চ শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশিত হয়।

এ বছর রাজশাহী শিক্ষা বোর্ডে ২৫ হাজার ৭০৮ জন পরীক্ষার্থী ৮২ হাজার ২২৩টি খাতা চ্যালেঞ্জ করেছিল। প্রকাশিত ফলাফলে দেখা গেছে ১২১ জনের ফল পরিবর্তন হয়েছে। এছাড়া ফলাফল পরিবর্তনের পরে জিপিএ-৫ পেয়েছে ১৯ জন। কিন্তু ফেল থেকে জিপিএ-৫ পাওয়ার ঘটনা ঘটেনি। তবে ফেল থেকে পাস করেছে ৫৩ জন।

জানা গেছে, এ বছর রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৫৯ দশমিক ৪০ শতাংশ। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ১৩৭ জন পরীক্ষার্থী। গেল বছর এইচএসসিতে পাসের হার ছিল ৮১ দশমিক ২৪ শতাংশ।

রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, সকাল দশটার দিকে শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে ফলাফল প্রকাশিত হয়। এ বছর ফেল থেকে পাস করেছে ৫৩ জন