১৫ মার্চ, ২০২১
পুলিশের অনুমতি না পাওয়ায় আগামী কাল মঙ্গলবার(১৬মার্চ) নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পূর্বঘোষিত সমাবেশটি স্থগিত করা হয়েছে।
আজ সোমবার (১৫মার্চ) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশ স্থগিত হওয়ার বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, সারাদেশের সব বিভাগীয় শহরের সিটি করপোরেশন এলাকাগুলোতে ধারাবাহিক সমাবেশের অংশ হিসেবে ঢাকা দক্ষিণের যে সমাবেশ হওয়ার কথা ছিল তা সরকারি বাধা ও দক্ষিণ সিটিতে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনের অসুস্থতার কারণে স্থগিত করা হয়েছে।
উল্লেখ্য, নিরপেক্ষ সরকারের দাবিতে এর আগে বরিশাল, খুলনা, রাজশাহী এবং ঢাকা মহানগর উত্তরে সমাবেশ করেছে বিএনপি।