১৬ মার্চ, ২০২১
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে থমকে আছে গোটা বিশ্ব। এই ভাইরাসে প্রতিদিন আক্রান্ত হচ্ছে লাখের বেশি মানুষ আর মৃত্যুর কোলে ঢলে পড়ছে কয়েক হাজার মানুষ।
বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। ইউরোপসহ বিশ্বের অনেক দেশ করোনার দ্বিতীয় ধাক্কা রোধে লকডাউন ঘোষণা করেছে। বিশ্বের বেশ কয়েকটি দেশে করোনার নতুন রুপ ছড়িয়ে পড়েছে।
করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার (১৬ মার্চ) একদিনে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজার ৫৪৫ জন এবং একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৩৬ হাজার ৩২৭ জন।
এছাড়া মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন ১২ কোটি ৭ লাখ ৬৬ হাজার ১৯ জন এবং মৃত্যু হয়েছে ২৬ লাখ ৭১ হাজার ৭৭৬ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ কোটি ৭৪ লাখ ৮ হাজার ৮৬ জন।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন তিন কোটি ১ লাখ ৩৮ হাজার ৫৮৬ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৪৮ হাজার ১৩ জনের।
আক্রান্তে ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ১৫ লাখ ২৫ হাজার ৪৭৭ জন এবং মারা গেছেন ২ লাখ ৭৯ হাজার ৬০২ জন।
আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে চতুর্থ অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় এক কোটি ১৪ লাখ ৯ হাজার ৫৯৫ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে এক লাখ ৫৮ হাজার ৮৯২ জনের।
আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৪ লাখ ৪৫ জন। ভাইরাসটিতে মারা গেছেন ৯২ হাজার ৪৯৪ জন।
আক্রান্ত ও মৃত্যুর হিসাবে যুক্তরাজ্য রয়েছে পঞ্চম স্থানে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪২ লাখ ৬৩ হাজার ৫২৭ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ২৫ হাজার ৫৮০ জন।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।