বাংলাদেশ পরিবার পরিকল্পনা অধিদপ্তর কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন

১৯ নভেম্বর, ২০২৫

বাংলাদেশ পরিবার পরিকল্পনা অধিদপ্তর কর্মচারী কল্যাণ সমিতি কেন্দ্রীয় কার্যকরী পরিষদ নির্বাচন-২০২৫ গত ১৪ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৪১ সদস্যবিশিষ্ট পরিষদে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। প্যানেল দুটি হলো কাউছার-আবরার-মাজহার পরিষদ এবং সাইদুর-ইমরুল-নেছার পরিষদ। নির্বাচনে সাইদুর-ইমরুল-নেছার পরিষদের সভাপতি পদে মোহাম্মদ সাইদুর রহমান মজুমদার (কাজল), কার্যকরী সভাপতি পদে মো. ইমরুল ইসলাম এবং মহাসচিব পদে মো. নেছার উদ্দিনসহ পূর্ণাঙ্গ প্যানেল জয়লাভ করে।