১৯ নভেম্বর, ২০২৫
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সাপের কামড়ে জসিম (৫৫) নামের এক কুইচ্চা শিকারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ১০টার দিকে বরুমছড়া রাস্তামাথা এলাকার পাশের ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জসিম গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামপুরা গ্রামের লুৎফর রহমানের ছেলে।
পুলিশ জানায়, গত ১৬ নভেম্বর বরুমছড়া এলাকায় কুইচ্চা শিকার করতে গিয়ে বিষধর সাপের কামড় খাওয়ার কথা মোবাইল ফোনে বাবাকে জানিয়েছিলেন জসিম। এরপর পরিবার তার সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে। দুই দিন পর খোঁজাখুঁজির এক পর্যায়ে ধানক্ষেতে তার মরদেহ পাওয়া যায়। পরিবার তখন তার বাম হাতে সাপের কামড়ের চিহ্ন দেখতে পায়।
এ বিষয়ে আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন বলেন, ‘পরিবার আগে থেকেই মৃত্যুর কারণ সম্পর্কে অবগত ছিল এবং কারও বিরুদ্ধে অভিযোগ নেই। পরে স্বজনরা মরদেহ নিজ বাড়িতে নিয়ে যায়।’