২৩ নভেম্বর, ২০২৫
কুমিল্লার বুড়িচংয়ে সাড়ে ৫২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১১, সিপিসি-২। শনিবার (২২ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে হরিনধরা এলাকায় মাদকবিরোধী অভিযানে তাদের আটক করা হয়।
আটকরা হলেন মো. আলম (৩৮) ও মো. ইমরান (২৮)। এ সময় গাঁজাসহ মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
আলম কুমিল্লার কোতোয়ালি মডেল থানার শরিফপুর গ্রামের বাসিন্দা এবং ইমরান বুড়িচংয়ের সিন্দুরিয়াপাড়া গ্রামের বাসিন্দা।
র্যাব জানায়, আলম ও ইমরান দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিল।
কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২-এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, মাদকবিরোধী অভিযানে র্যাবের কার্যক্রম অব্যাহত থাকবে।
আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।