কর্মী নিয়োগ দেবে ট্রান্সকম ইলেকট্রনিকস

২৫ নভেম্বর, ২০২৫

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান ট্রান্সকম ইলেকট্রনিকস লিমিটেড। প্রতিষ্ঠানটির শোরুম বিভাগের শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ২৪ নভেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের আবেদন করতে পারবেন।

পদের নাম: ট্রেইনি সেলস এক্সিকিউটিভ, (শোরুম)।

পদসংখ্যা: ১৫টি।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা: ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন: পূর্ণকালীন।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

বয়সসীমা: ২০-২৫ বছরের মধ্যে হতে হবে।

কর্মস্থল: দেশের যে কোনো স্থানে।

বেতন: আলোচনা সাপেক্ষে।

সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও আরও সুযোগ–সুবিধার ব্যবস্থা রয়েছে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানেক্লিক করে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ নভেম্বর, ২০২৫।

সূত্রঃ বিজ্ঞপ্তি