২৭ নভেম্বর, ২০২৫
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) বাংলা বিভাগের আয়োজনে দুই দিনব্যাপী ‘বাংলা নাটকে প্রাচ্য-পাশ্চাত্য প্রভাব ও জন্মশতবর্ষে নাট্যকার মুনীর চৌধুরী’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় সামাজিক বিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে এই সম্মেলনের উদ্বোধন করা হয়। প্রথম দিনের কার্যক্রম শেষ হয় বিকাল ৫টায়।
বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ শামসুজ্জামান মিলকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. হায়দার আলী। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মাসুদা কামাল এবং কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক বনানী বিশ্বাস।
এই সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপনের দায়িত্বে ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক ড. মোহাম্মদ আজম ও ভারতের যাবদপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. সেলিম বক্স মন্ডল। সম্মানিত অতিথি ছিলেন সংস্কৃতিকর্মী ও শহীদ মুনীর চৌধুরীর কনিষ্ঠ সন্তান আসিফ মুনীরসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
সম্মেলনের প্রথম দিন দুটি অধিবেশনে মোট ৬৭টি প্রবন্ধ পাঠ করা হয় এবং দ্বিতীয় দিন বৃহস্পতিবার ১০টি প্রবন্ধ পাঠ করা হবে।