বাখরাবাদ গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

২৭ নভেম্বর, ২০২৫

কুমিল্লা বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এরিয়া বিতরণ কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করেছে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার  মারকাজপাড়া এলাকায় এই বিচ্ছিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। 

কুমিল্লা বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের জনসংযোগ বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে।

ওই এলাকায় বিভিন্ন ক্যাটাগরিতে ১৩টি গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় ৫টি রেগুলেটর উদ্ধার করা হয়। এ ছাড়া অপসারণ করা হয় ২০০ ফুট এমএস পাইপ। এর পাশাপাশি সিমেন্ট গ্রাউটিংয়ের মাধ্যমে ১০০০ ফুট অবৈধ গ্যাস নেটওয়ার্ক অকার্যকর করা হয়। অবৈধ গ্যাস-সংযোগ নেওয়ায় কারণে ৯ ব্যক্তিকে ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়।