সানি-ববি না, নিজের বায়োপিকে কেন সালমানকে পছন্দ ধর্মেন্দ্রর

২৭ নভেম্বর, ২০২৫

ধর্মেন্দ্রর মৃত্যুর পর থেকেই ভক্তরা অপেক্ষায় তার বায়োপিকের। কেননা বছর খানেক আগে অভিনেতা জানিয়েছিলেন তিনি আত্মজীবনী লিখেছেন। সেসময় প্রশ্ন উঠেছিল পর্দায় নিজের চরিত্রে কাকে দেখতে চান হি-ম্যান। সবাইকে অবাক করে জানিয়েছিলেন ক্যামেরার সামনে নিজের চরিত্রে সালমান খানকে দেখতে চান। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

ঘরে সানি দেওল, ববি দেওলের মতো দুই নায়ক থাকতেও কেননা নিজের বায়োপিকে ভাইজানের ওপর ভরসা? এরকম প্রশ্ন করেছেন অনেকে। যদি তা কখনও পরিষ্কার করেননি ধর্মেন্দ্র।

তবে সালমানের সঙ্গে দারুণ সম্পর্ক ছিল ধর্মেন্দ্রর। টাইগারের মেজাজি আচরণ মুগ্ধ করত তাকে। তিনি নিজেও ছিলেন দাপুটে। ভারতের আন্ডারওয়ার্ল্ডের লোকজনও চুপসে থাকত তাকে দেখে। সেই প্রেক্ষিতেই হয়তো নিজের বায়োপিকে সালমানকে  দেখতে চেয়েছিলেন ধর্মেন্দ্র।

পাহাড় সমান সম্পত্তি রেখে গেলেন ধর্মেন্দ্র, কানাকড়িও পাবেন না হেমা!
ধর্মেন্দ্রর অসুস্থতার কথা শুনেও বিচলিত ছিলেন সালমান। হাসপাতালে ভর্তি হলে মধ্যরাতে ছুটে গিয়েছিলেন। শেষ বিদায়ের খবর শুনে শ্মশানে সবার আগে ছুটে যান ভাইজান। দুজনের মধ্যে বন্ধুত্ব ‘শোলে’র সময় থেকে।