৩০ নভেম্বর, ২০২৫
শহীদ জিয়া স্মৃতি সংসদ চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের পুরোধা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) বিকালে আছরের নামাজের পরে বিজ্ঞান অনুষদ মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মোনাজাত করা হয়। এতে শহীদ জিয়া স্মৃতি সংসদ চবির সভাপতি ও মেরিন সাইন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মো: শফিকুল ইসলাম, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. আল ফোরকান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. সাইফুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আলাউদ্দিন মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়, যুগ্ম সাধারণ সম্পাদক আকিজ মাহমুদসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।