০২ ডিসেম্বর, ২০২৫
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করে নারায়ণগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা ও নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী আবু জাফর আহমেদ বাবুলের উদ্যোগে মঙ্গলবার বিকালে বন্দরের কদম রসুল দরগাহ মসজিদে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এসময় বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং দেশের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির নেতা ও নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী আবু জাফর আহমেদ বাবুল, মহানগর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম,মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা, সদস্য আওলাদ হোসেন, আমিনুর ইসলাম মিঠু ও সাবেক দপ্তর সম্পাদক আক্তার হোসেন খোকন শাহসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।