কুমিল্লায় ১৫৭০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

০৮ ডিসেম্বর, ২০২৫

কুমিল্লার মনোহরগঞ্জ থেকে ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে (৮ ডিসেম্বর) মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর খালপাড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তাররা হলেন কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার গাজীপুর গ্রামের কুতুব আলীর ছেলে মো. শিপন মিয়া (৩১) ও তার স্ত্রী রাহেলা আক্তার হাসি (২৬)।

জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে সেনাবাহিনীর নেতৃত্বে লক্ষ্ণপুর খালপাড় এলাকায় অভিযান চালায় যৌথবাহিনী। সেখানে স্বামী-স্ত্রীসহ তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫৭০টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

মনোহরগঞ্জ সেনা ক্যাম্প কমান্ডার তাহমিদ বিন ফারুক বলেন, যৌথবাহিনীর অভিযানে মাদক কারবারি স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দকৃত মাদকসহ মনোহরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরো বলেন, মাদক, অবৈধ অস্ত্র উদ্ধারসহ যৌথ বাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে।

এই বিষয়ে মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম বলেন, ১৫৭০ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।