নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ

০৯ ডিসেম্বর, ২০২৫

নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য চতুর্থ পর্যায়ের ১৭তম ব্যাচের তিন দিন মেয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) মুন্সীগঞ্জ পুলিশ লাইনসে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন পুলিশ সুপার (এসপি) মো. মেনহাজুল আলম।

জানা যায়, চতুর্থ পর্যায়ের ১৭তম ব্যাচের এই প্রশিক্ষণ কোর্সে মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন থানা ও ইউনিট থেকে আগত মোট ৫০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণার্থীদের নির্বাচনী দায়িত্বে পেশাদারত্ব, নিরপেক্ষতা, দৃঢ়তা, জনগণের আস্থা অর্জন, আইন প্রয়োগে মানবিকতা এবং শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান করা হবে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কামরান হোসেনসহ প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।