ঢাকার তিন আসনে তাসনিম জারা-নাহিদ-পাটওয়ারী

১০ ডিসেম্বর, ২০২৫

ঢাকার তিনটি আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি। বুধবার (১০ ডিসেম্বর) সকালে প্রথম ধাপের ১২৫ জন দলীয় মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।  

এদের মধ্যে ঢাকা-৯ আসনে শাপলা কলি প্রতীকে নির্বাচন করবেন তাসনিম জারা। 

ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন মো. নাহিদ ইসলাম এবং ঢাকা-১৮ আসন নাসীরুদ্দীন পাটওয়ারী।