১০ ডিসেম্বর, ২০২৫
মেহেরপুরে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। আজ বুধবার সকালে মেহেরপুরের আমঝুপিতে মানব উন্নয়নকেন্দ্র মউকের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সকালে মউক কেন্দ্র থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি আমঝুপি বাজার প্রদক্ষিণ করে পুনরায় মানব উন্নয়নকেন্দ্র মউকে এসে শেষ হয়। র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মউক হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মউকের নির্বাহী পরিচালক আসাদুজ্জামান সেলিম। প্রধান অতিথি ছিলেন মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির। বিশেষ অতিথি ছিলেন দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার বার্তা সম্পাদক আহাদ আলী মোল্লা, দৈনিক আমাদের সূর্যোদয় পত্রিকার সম্পাদক মাহবুবুল হক পোলেন, মেহেরপুর প্রতিদিন পত্রিকার সম্পাদক ইয়াদুল মোমিন