১২ ডিসেম্বর, ২০২৫
শহীদ বুদ্ধিজীবী দিবস (১৪ ডিসেম্বর) এবং মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর) উপলক্ষে রাজধানীতে বিশেষ যানবাহন নিয়ন্ত্রণ ব্যবস্থা নেওয়া হয়েছে। মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এবং সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক সাময়িকভাবে বন্ধ ও আংশিক নিয়ন্ত্রিত থাকবে। নগরবাসীকে এসব সময়ে বিকল্প রুট ব্যবহার করার অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত দুটি গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়।
১৪ ডিসেম্বর: শহীদ বুদ্ধিজীবী দিবসে সড়ক নিয়ন্ত্রণ
সময়: ভোর ৩টা – সকাল ৯টা ৩০ মিনিট
বন্ধ সড়ক
মিরপুর মাজার রোড (মাজার রোড ক্রসিং → মিরপুর-১ ক্রসিং)
বিকল্প রুট
আশুলিয়া → মিরপুর: নবাবেরবাগ ক্রসিং → গুদারাঘাট → রাইনখোলা (চিড়িয়াখানা রোড)
মাজার রোড হয়ে শাহআলী: টেকনিক্যাল মোড় → আনসার ক্যাম্প → বাংলা কলেজ → মিরপুর-১
মিরপুর-১০ → গাবতলী: মিরপুর-১ → তানিন গ্যাপ → নবাবেরবাগ/দিয়াবাড়ি → ব্রাদার্স গ্যাপ → গাবতলী
গাবতলী → ঢাকাগামী: ব্রাদার্স গ্যাপ → বেড়িবাঁধ → দিয়াবাড়ি → নবাবেরবাগ → গুদারাঘাট → রাইনখোলা
দারুসসালাম এলাকা: গোলারটেক → পালপাড়া ঘাট → গাবতলী বেড়িবাঁধ → দিয়াবাড়ি → নবাবেরবাগ
১৬ ডিসেম্বর: বিজয় দিবসে সড়ক নিয়ন্ত্রণ
রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও বিদেশি কূটনীতিকদের জাতীয় স্মৃতিসৌধগামী চলাচল সুরক্ষিত রাখতে ঢাকা → আমিনবাজার → সাভার রোডে যানচলাচল সীমিত থাকবে।
সময়: ভোর ৩টা – সকাল ৯টা ৩০ মিনিট
বন্ধ সড়ক
গাবতলী → আমিনবাজার ব্রিজ → সাভার রোড
বিকল্প রুট
গাবতলী → সাভার: এয়ারপোর্ট রোড → আব্দুল্লাহপুর → আশুলিয়া সড়ক
কল্যাণপুর/টেকনিক্যাল → ঢাকার বাইরে: টেকনিক্যাল → মিরপুর-১ → দিয়াবাড়ি ক্রসিং
মিরপুর-১০ → গাবতলী: মিরপুর-১ → তানিন গ্যাপ → নবাবেরবাগ/দিয়াবাড়ি → ব্রাদার্স গ্যাপ → গাবতলী
গাবতলী → ঢাকামুখী: ব্রাদার্স গ্যাপ → বেড়িবাঁধ → দিয়াবাড়ি → নবাবেরবাগ → গুদারাঘাট → রাইনখোলা
দারুসসালাম: গোলারটেক → পালপাড়া ঘাট → গাবতলী বেড়িবাঁধ → দিয়াবাড়ি → নবাবেরবাগ
আরিচা → ঢাকা: নবীনগর বাজার → বামে মোড় → আশুলিয়া
টাঙ্গাইল → ঢাকা: কালিয়াকৈর → গাজীপুর চৌরাস্তা → টঙ্গী