১২ ডিসেম্বর, ২০২৫
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসনের উদ্যোগে দ্বিতীয় বারের মতো শুরু হয়েছে ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় বইমেলা-২০২৫’। আগামী বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) পর্যন্ত আট দিনব্যাপী চলবে এ মেলা। দেশের শীর্ষস্থানীয় প্রকাশনা সংস্থাগুলো এতে অংশ নিচ্ছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহিদুল্লাহ কলা ভবন প্রাঙ্গণে উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব আনুষ্ঠানিকভাবে এ বইমেলার উদ্বোধন করেন।
এবারের মেলায় ৬১টি স্টলে ৫০টি প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে। সকাল থেকেই বইপ্রেমীদের আনাগোনা শুরু হয়। কেউ মেলা ঘুরে দেখছেন, কেউ বই কিনছেন।
মেলার একটি স্টলে থাকা নীরা ইসলাম বলেন, “আমরা মূলত মামুন লাইব্রেরি থেকে এসেছি। এখানে নতুন-পুরাতন সব ধরনের বই সুলভ মূল্যে পাওয়া যায়। গত বছর বিক্রি ভালো হওয়ায় এবারও স্টল দিয়েছি। ১২টার দিকে মেলা শুরু হয়েছে, তাই এখনো ভিড় পুরোপুরি জমেনি। আমাদের এখানে ইংরেজি, বাংলা, উপন্যাসসহ নানা ধরনের বই পাওয়া যাচ্ছে।”