ওয়ার্ল্ড ভিশনে চাকরি, বেতন ৫০ হাজার

১২ ডিসেম্বর, ২০২৫

বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ওয়াশ ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগ দেবে। বুধবার (১০ ডিসেম্বর) থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ

পদের নাম: ওয়াশ ইঞ্জিনিয়ার

পদসংখ্যা: ০১টি

শিক্ষাগত যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা/ বিএসসি 

অন্যান্য যোগ্যতা: ইংরেজি এবং বাংলা উভয় ভাষাতেই ভালো লিখিত এবং মৌখিক যোগাযোগ দক্ষতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: কমপক্ষে ২৭ বছর

কর্মস্থল: বান্দরবান (বান্দরবান সদর)

বেতন: ৫০ হাজার টাকা  (মাসিক) 

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক ২দিন ছুটি, গ্র্যাচুইটি, টি/এ, ১টি উৎসব বোনাস প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।

আবেদনের শেষ সময়: ১৬ ডিসেম্বর  ২০২৫