খাগড়াছড়িতে বিইআরসিআর প্রকল্পের উদ্যোগে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ

১২ ডিসেম্বর, ২০২৫

খাগড়াছড়ি জেলা পরিষদ কর্তৃক বাস্তবায়নাধীন Biodiversity Ecosystem Restoration and Community Resilience (BERCR) in CHT প্রকল্পের উদ্যোগে ভিসিএফ, উইমেন-হেডম্যান, কার্বারি নেটওয়ার্কের সদস্যদের নিয়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। 

দিনব্যাপী প্রশিক্ষণে জীববৈচিত্র্য সংরক্ষণ ও বাস্তুতন্ত্রের পুনরুদ্ধার নিয়ে বিস্তারিত আলোচনা ও দলগত কার্যক্রম অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. সুপ্রিয় চাকমা। এতে আরও উপস্থিত ছিলেন বিইআরসিআর প্রকল্পের জেলা কর্মকর্তা সুকেতন চাকমা, প্রকল্পের ক্যাপাসিটি বিল্ডিং অফিসার জ্ঞানদর্শী চাকমা, খাগড়াছড়ি সদর উপজেলা ফ্যাসিলিটেটর ইসমি ইবনাত, দিঘীনালা উপজেলা ফ্যাসিলিটেটর মহেশ্বর ত্রিপুরা, মহালছড়ি উপজেলা ফ্যাসিলিটেটর ট্রেইনার নকুল ত্রিপুরা। 

প্রশিক্ষণে খাগড়াছড়ির হেডম্যান নেটওয়ার্ক, নারী কার্বারি নেটওয়ার্ক এবং খাগড়াছড়ি সদর উপজেলার ইটছড়ি ভিসিএফ, দিঘিনালা উপজেলার পাবলাখালী ভিসিএফ ও মহালছড়ি উপজেলার উল্টাছড়ি বিহারপাড়া ভিসিএফ রক্ষা কমিটির সদস্যগণ অংশ নেন।

প্রশিক্ষণে ভিসিএফ সদস্য, হেডম্যান ও কার্বারিসহ ৩০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।