মোংলায় জামায়াত প্রার্থীর গণসংযোগ

১২ ডিসেম্বর, ২০২৫

মোংলায় জামায়াত ইসলামীর বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ গণসংযোগ করেছেন। তফসিল ঘোষণার পর শুক্রবার সকালে তিনি পৌরসভার তিন নম্বর ওয়ার্ড থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন। 

গণসংযোগকালে শেখ আব্দুল ওয়াদুদ বলেন, এবারের নির্বাচনের মধ্য দিয়ে ভোটারাধিকার ও গণতন্ত্র ফিরে পাবে জনগণ। আমি দীর্ঘ ৩৪-৩৫ বছর ধরে মোংলা-রামপালের মানুষের সঙ্গে ছিলাম এবং সব সময় তাদের পাশে থাকব। এ সময় তিনি সবার হাতে দাঁড়িপাল্লার লিফলেট তুলে দিয়ে ভোট প্রার্থণা করেন।

নির্বাচনী গণসংযোগে স্থানীয় জামায়াতের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।