১৪ ডিসেম্বর, ২০২৫
রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)।
রবিবার সকালে ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমালের নেতৃত্বে সংগঠনের সদস্যরা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান।
এ সময় উপস্থিত ছিলেন ক্র্যাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক নিহাল হাসনাইন, কার্যনির্বাহী সদস্য ইমরান হোসেন, ক্র্যাবের সাবেক সভাপতি ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন, ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফ, ক্র্যাব সদস্য ও ডিআরইউ কার্যনির্বাহী কমিটির সদস্য আলী আজমসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।