জাবিতে গোলাম আযম ও মতিউর রহমান নিজামীর ছবিতে ময়লা নিক্ষেপ

১৭ ডিসেম্বর, ২০২৫

মহান বিজয় দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘ঘৃণাস্তম্ভ’ নামের এক প্রদর্শনীতে গোলাম আযম, মতিউর রহমান নিজামী ও কাদের মোল্লার ছবিতে ময়লা নিক্ষেপ করেছেন শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পুরনো কলা ভবনের সামনে এ কর্মসূচির আয়োজন করেন বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থীরা। প্রদর্শনীতে দেখা যায়, একটি খুঁটিতে ১০টি ছবি ঝোলানো রয়েছে। এর নিচেই স্তূপ করা রয়েছে ময়লা-আবর্জনা।

 

ঠিক এর পাশেই আছে একটি ডাস্টবিন। আয়োজকরা জানান, ছবিগুলো গোলাম আযম, কাদের মোল্লা ও মতিউর রহমান নিজামীর। এআইয়ের সহায়তায় কয়েকটি ছবিতে তাঁদের দাড়ি ফেলে দেওয়া হয়েছে। বাংলাদেশে রাজাকার, আলবদর, আলশামস এবং মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরা সব সময় আবর্জনার মতোই জানিয়ে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী ও আল-বেরুনী হল সংসদের জিএস মুন্তাসির বিল্লাহ খান বলেন, ‘তাঁদের স্থান ওই আবর্জনাতেই মানানসই।

 

 

এর প্রতীকী হিসেবে তাঁদের ছবি প্রদর্শন করে ময়লা নিক্ষেপ করা হয়েছে।’