ঝিনাইদহের শৈলকুপায় রান্না করতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর

১৭ ডিসেম্বর, ২০২৫

ঝিনাইদহের শৈলকুপায় রাইস কুকারে রান্না করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আছিয়া খাতুন (৩২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে উপজেলার মীনগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আছিয়া খাতুন ওই গ্রামের মামুন শেখের স্ত্রী।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে আছিয়া খাতুন নিজ ঘরের রান্নাঘরে রাইস কুকারে রাতের খাবার রান্না করছিলেন।

এসময় অসাবধানতাবশত রাইস কুকারটি বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে পড়ে। রান্না করার একপর্যায়ে তিনি কুকারটি স্পর্শ করলে বিদ্যুতায়িত হন। পরিবারের সদস্যরা রান্নাঘরে গিয়ে তাকে উদ্ধার করার আগেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শৈলকুপা থানার ওসি হুমায়ন কবির মোল্লা কালের কণ্ঠকে বলেন, ‘কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।