ভাষাসৈনিক শামছুল ইসলাম আর নেই

২০ ডিসেম্বর, ২০২৫

কিশোরগঞ্জের ভাষাসৈনিক শামছুল ইসলাম হায়দার ওরফে আজিজ মিয়া (৯৫) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি।

শামছুল ইসলাম হায়দার স্ত্রী, ২ ছেলে, ৬ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।

শনিবার (২০ ডিসেম্বর) জোহরের নামাজের পর তার নিজ বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ষাইটকাহন গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থান দাফন করা হয়।

তিনি কালিয়াচাপড়া চিনিকলের শ্রমিক ইউনিয়নের একাধিকবার নির্বাচিত সভাপতি ছিলেন।