ঢামেকে নারীর মরদেহ ফেলে পালালেন কথিত স্বামী

২৩ ডিসেম্বর, ২০২৫

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে এক নারীকে মৃত অবস্থায় নিয়ে এসে পালিয়ে গেছেন কথিত স্বামী। ওই নারীর বয়স আনুমানিক ২২ বছর। তার পরনে ছিল কালো বোরকা, গলায় ছিল কালো দাগ। তবে পরিচয় পাওয়া যায়নি।

 

সোমবার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

 

সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ঢামেক হাসপাতালে নিয়ে আসা কথিত স্বামী পরিচয় দানকারী যুবক ওই নারীকে জরুরি বিভাগে নিয়ে এসে ট্রলিতে তুলে যখন বুঝতে পেরেছেন সে মারা গেছে, তখন বাহিরে আমার লোক আসছে বলে অভিনব কায়দায় সবার চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়। 

ট্রলিম্যান দীর্ঘ সময় অপেক্ষার পর যখন তিনি আসেনি।

 

পরে বুঝতে পারেন সে পালিয়েছে।  পরে ঢামেক পুলিশ ফাঁড়িকে অবগত করেন। কর্তব্যরত চিকিৎসক মৃত্যু নিশ্চিত করার পর মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়।