তারেক রহমানের আগমন উপলক্ষে গাজীপুরে সভা ও মিছিল

২৩ ডিসেম্বর, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে প্রস্তুতি সভা ও মিছিল করেছে গাজীপুর মহানগর কৃষক দল।

মঙ্গলবার দুপুরে জেলা শহরের বিএনপি কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর কৃষক দলের আহ্বায়ক মো. আতাউর রহমান। 

এ সময় আরো উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর কৃষক দলের সদস্য সচিব খান জাহিদুল ইসলাম নিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মইজউদ্দিন তালুকদার, যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা, যুগ্ম আহ্বায়ক বদিজ্জামান বাবুল প্রমুখ। 

পরে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের স্বাগত জানিয়ে একটি মিছিল দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিএনপির অফিসে গিয়ে শেষ হয়।