২৫ ডিসেম্বর, ২০২৫
পূর্ব আফ্রিকারে দেশ তানজানিয়ার মাউন্ট কিলিমাঞ্জারোতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পর্যটকসহ পাঁচজন নিহত হয়েছে।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সময় বুধবার (২৪ ডিসেম্বর) পাহাড়ের বারাফু ক্যাম্পের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটি একটি মেডিকেল উদ্ধার অভিযানে ছিল।
নিহতদের মধ্যে দুজন বিদেশী নাগরিক, একজন ট্যুর গাইড, পাইলট এবং উদ্ধারকারী দলের একজন ডাক্তার ছিলেন।
আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কিলিমাঞ্জারো সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬ হাজার মিটার বা ২০ হাজার ফুট উঁচুতে অবস্থিত। মওনাঞ্চি জানিয়েছে, দুর্ঘটনাটি ৪৬৭০ থেকে ৪৭০০ মিটারের মধ্যে ঘটেছে। প্রতি বছর প্রায় ৫০ হাজার পর্যটক কিলিমাঞ্জারো আরোহণ করেন।
এই অঞ্চলটি দুর্বল বাতাস এবং দ্রুত পরিবর্তিত আবহাওয়ার জন্য পরিচিত যা উদ্ধার অভিযানকে জটিল করে তুলে।