ঝিনাইদহে ভ্যানের ধাক্কায় প্রাণ গেল শিশুর

২৮ ডিসেম্বর, ২০২৫

ঝিনাইদহের কালীগঞ্জে মোটরচালিত ভ্যানের ধাক্কায় প্রাণ গেল ৩ বছর বয়সী শিশু আবিরের। শনিবার সকাল ১১টার দিকে কালীগঞ্জের কোলা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে দুর্ঘটনা ঘটে। নিহত আবির রামচন্দ্রপুর গ্রামের কামাল মিয়ার ছেলে।  

জানা গেছে, শিশুটি বাড়ির পাশে মুদি দোকানের দিকে যাওয়ার সময় এক দ্রুতগতির মোটরচালিত অটোভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয়। সেসময় স্বজনেরা শিশুটিকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। 

এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন জানান, ঘটনাটি শুনেছি। শিশুটির মৃত্যুর ঘটনা খুবই দুঃখজনক।