২৮ ডিসেম্বর, ২০২৫
তীব্র শীতের রাতে গোপালগঞ্জে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। শহরের বিভিন্ন স্থানে শীতার্ত ২০০ জন মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
গতকাল শুক্রবার রাতে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান শহরের পুরাতন লঞ্চঘাট ও রেলস্টেশনসহ বিভিন্ন এলাকায় গিয়ে এসব কম্বল বিতরণ করেন।
এ সময় গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শোভন সরকার, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ, এনডিসি অনিরুদ্ধ দেব রায়, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতাউর রহমানসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।