২৮ ডিসেম্বর, ২০২৫
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় জামালপুরের সরিষাবাড়ীতে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) রাতে পৌর এলাকার সাতপোয়া দারুস সালাম জামে মসজিদ সংলগ্ন মাঠে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে সাতপোয়া বিএনপি ও অঙ্গ সংগঠন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম।
এসময় ফরিদুল কবির তালুকদার শামীম বলেন, ‘বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক।
তাঁর দ্রুত আরোগ্য কামনায় আজকের এই দোয়া মাহফিল শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি জনগণের ভালোবাসা ও প্রত্যাশার বহিঃপ্রকাশ।’ সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে ঢাকা এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এসময় দেশমাতা বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সর্বস্তরের মানুষের কাছে তিনি দোয়া প্রার্থনা করেন।
এতে উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহমেদ, পৌর বিএনপির সভাপতি এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন, বিএনপির মনোনীত এমপি প্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীমের সহধর্মিণী মেহেরজান আরা তালুকদার রুপা, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক প্রভাষক খায়রুল আলম শ্যামল, সদস্য অধ্যাপক আব্দুল্লাহ আল হারুন, আমজাদ হোসেন মন্ডল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সোহেল মিয়াসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া পরিচালনা করেন মাওলানা সুলতান মাহমুদ। দোয়ায় দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্রের পুনরুদ্ধার এবং বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করা হয়।