২৮ ডিসেম্বর, ২০২৫
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। রবিবার (২৮ ডিসেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর শাহ আমানত সেতু এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।
এতে যান চলাচল বন্ধে হয়ে যাওয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। এসময় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
অবরোধ কর্মসূচিতে বক্তারা বলেন, হাদি হত্যার ঘটনায় কয়েক সপ্তাহ পেরিয়ে গেলেও সরকার মূল আসামিদের এখনও গ্রেফতার করতে পারেনি। প্রশাসনের এই নীরবতা ও নিষ্ক্রিয়তা অত্যন্ত দুঃখজনক। তারা অবিলেম্বে হাদি হত্যার সাথে জড়িতদের গ্রেফতারে আল্টিমেটাম দেন।
জানতে চাইলে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান বলেন, দুপুর থেকে সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। সন্ধ্যার সময় অবরোধকারীদের অনুরোধ করে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে এসেছে।
এর আগে গত ২৭ ডিসেম্বর বিকালে নগরীর নিউমার্কেট এলাকায় হাদি হত্যার বিচারের দাবিতে কর্মসূচি পালন করেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা।
চট্টগ্রামে হাদির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ