২৮ ডিসেম্বর, ২০২৫
আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের তিনটি আসনে মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা।
রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে গোপালগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানের কাছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে গোপালগঞ্জ-২ আসনের মনোনয়নপত্র জমা দেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি এমএইচ খান মঞ্জু, কামরুজ্জামান ভূইয়া, শিপন ভূইয়া।
গোপালগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে এম আনিসুল ইসলাম এবং গোপালগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অ্যাড. হাবিবুর রহমান ও এনপিপির শেখ সালাউদ্দিন মনোনয়নপত্র জমা দেন।
এসময় প্রার্থীদের সাথে কর্মী-সমর্থকরা ছিলেন।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল ৫টা পর্যন্ত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিতে পারবেন।