২৯ ডিসেম্বর, ২০২৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাতের পক্ষে দেওয়নগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলায় মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।
সোমবার দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসার মো: মুরাদ হোসেনের নিকট এম. রশিদুজ্জামান মিল্লাতের পক্ষে মনোনয়নপত্র জমা দেন তার ছেলে ব্যারিস্টার শাহাদাৎ বিন জামান শোভন।
এ সময় দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু উপস্থিত ছিলেন। অপরদিকে এম. রশিদুজ্জামান মিল্লাতের পক্ষে বকশীগঞ্জ উপজেলায়ও মনোনয়নপত্র জমা দিয়েছে বকশীগঞ্জ উপজেলা বিএনপি। দুপুরে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসার মো: আব্দুল হাই এর নিকট মনোনয়নপত্র জমা দেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ সাইদ বিন আনোয়ার সজিব।
এম. রশিদুজ্জামান মিল্লাতের পক্ষে মনোনয়নপত্র জমা শেষে দেওয়ানগঞ্জে তার নিজ বাড়িতে নেতাকর্মীদের নিয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।