৩০ ডিসেম্বর, ২০২৫
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য গোপালগঞ্জের তিনটি আসনে ৩৬ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার বিকেল ৫টা পর্যন্ত তারা জেলা রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারদের কাছে এ মনোনয়ন জমা দেন।
তিনটি আসনের মধ্যে গোপালগঞ্জ-১ আসনে ১১ জন, গোপালগঞ্জ-২ আসনে ১৩ জন এবং গোপালগঞ্জ-৩ আসনে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
গোপালগঞ্জ-১ আসনের প্রার্থীরা— বিএনপির সেলিমুজ্জামান, ইসলামী আন্দোলনের মিজানুর রহমান, জনতার দলের মো. জাকির হোসেন, স্বতন্ত্র আশরাফুল আলম (শিমুল), স্বতন্ত্র এম এ কাইয়ুম খান, স্বতন্ত্র এম আনিসুল ইসলাম, জামায়াতে ইসলামীর আব্দুল হামিদ, গণঅধিকার পরিষদের মো. কবির মিয়া, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নীরদ বরন মজুমদার, খেলাফত মজলিসের ইমরান হোসেন আফসারি।
গোপালগঞ্জ-২ আসনের প্রার্থীরা হলেন— বিএনপির ডা. কে এম বাবর, জাকের পার্টির মাহামুদ হাসান, খেলাফত মজলিসের শুয়াইব ইব্রাহিম, স্বতন্ত্র এমএইচ খান মঞ্জু, স্বতন্ত্র সিরাজুল ইসলাম, স্বতন্ত্র মশিউর রহমান, স্বতন্ত্র উৎপল বিশ্বাস, স্বতন্ত্র কামরুজ্জামান ভূঁইয়া, স্বতন্ত্র শিপন ভূঁইয়া, গণফোরাম শাহ মফিজ, ইসলামী আন্দোলনের তসলিম হোসাইন সিকদার, জাতীয় পার্টির রিয়াজ সারোয়ার, গণঅধিকার পরিষদের দ্বীন মোহাম্মদ।
গোপালগঞ্জ-৩ আসনের প্রার্থীরা— বিএনপির এস এম জিলানী, স্বতন্ত্র রওশন আরা, গণঅধিকার পরিষদের আবুল বশার, ইসলামী আন্দোলনের মারুফ শেখ, এনসিপির মো. আরিফুল, এনপিপির শেখ সালাউদ্দিন, খেলাফত মজলিসের আ.আজিজ, স্বতন্ত্র হাবিবুর রহমান, স্বতন্ত্র গোবিন্দ চন্দ্র প্রামানিক, গণফোরামের দুলাল চন্দ্র বিশ্বাস।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কোনো বাধা, বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পুরো প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।