হবিগঞ্জে ২৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

৩০ ডিসেম্বর, ২০২৫

হবিগঞ্জের চারটি সংসদীয় আসনে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার বিকেল ৫টা পর্যন্ত ২৯ জন সংসদ সদস্য প্রার্থী তাদের মনোনয়ন জমা দেন।
 
হবিগঞ্জ-১ আসনে মোট ৬ প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। তারা হলেন— বিএনপির ড. রেজা কিবরিয়া, স্বতন্ত্র শেখ সুজাত মিয়া, জামায়াতে ইসলামীর মো. শাহজাহান আলী, খেলাফত মজলিসের মাওলানা সিরাজুল ইসলাম, ইসলামিক ফ্রন্টের মোহাম্মদ বদরুর রেজা, জাতীয় সমাজতান্ত্রিক দল বাসদের কাজী তোফায়েল আহমেদ। 

হবিগঞ্জ-২ আসনে মোট ৬ প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। তারা হলেন— বিএনপির ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান, খেলাফত মজলিসের আব্দুল বাছিত আজাদ, স্বতস্ত্র আফছার আহমেদ, জাতীয় সমাজতান্ত্রিক দল বাসদের লুকমান আহমদে তালুকদার, জাতীয় পার্টির আব্দুল মোক্তাদির চৌধুরী, খেলাফত মজলিসের নোমান আহমদ সাদিক। 

হবিগঞ্জ-৩ আসনে ৭ প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। তারা হলেন— বিএনপির আলহাজ্ব জি কে গউছ, জামায়াতে ইসলামীর কাজী মহসিন আহমেদ, ইসলামি আন্দোলনের মহিব উদ্দিন আহমেদ সোহেল, গণ অধিকার পরিষদের চৌধুরী আশরাফুল বারি নোমান, জাতীয় পার্টির আব্দুল মুমিন চৌধুরী, সাংস্কৃতিক মুক্তিজোটের শাহিনুর রহমান, ইসলামী ফ্রন্টের এসএম সরওয়ার। 

হবিগঞ্জ-৪ আসনে ১০ প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। তারা হলেন— বিএনপির সৈয়দ ফয়সল, স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান চৌধুরী, স্বতন্ত্র সালেহ আহমদ সাজন, ইসলামী ফ্রন্টের মো. গিয়াস উদ্দিন, এবি পার্টির মোকাম্মেল হোসেন, খেলাফত মজলিসের আহমদ আব্দুল কাদের, বাংলাদেশ মুসলিম লীগের শাহ মো. আল আমিন, জাতীয় সমাজতান্ত্রিক দল বাসদের মুজিবুর রহমান, সাংস্কৃতিক মুক্তি জোটের রাশেদুল ইসলাম খোকন, ইনসানিয়াত বিপ্লবের রেজাউল মোস্তাফা।
 
হবিগঞ্জ জেলা নির্বাচন অফিসার আনোয়ার মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।