৩১ ডিসেম্বর, ২০২৫
পুঁজিবাজারে আইটি খাতে তালিকাভুক্ত কোম্পানি ই-জেনারেশন পিএলসির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটি ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে অবনত করা হয়েছে।
সর্বশেষ ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ঘোষিত লভ্যাংশের উপর ভিত্তি করে কোম্পানিটির শেয়ারের ক্যাটাগরিতে এই পরিবর্তন আনা হয়।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২.২৫ শতাংশ হারে নগদ লভ্যাংশ দিয়েছে। ফলে কোম্পানিটিকে ‘এ’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করছে।
সর্বশেষ ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৭৫ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.৪৪ টাকা।
এদিকে, আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩.৩৮ টাকা।