০১ জানুয়ারী, ২০২৬
রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যানের চাপায় রুবেল (৪০) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি পুলিশের নায়েক পদে কর্মরত ছিলেন। এ ঘটনায় ঘাতক কাভার্ডভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।
বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।
তিনি জানান, পুলিশ হেডকোয়ার্টারের পাশে দায়িত্ব শেষ করে মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে খিলগাঁও ফ্লাইওভারে একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
ওসি আরো জানান, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।
তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে অভিযান চলছে।