চুয়াডাঙ্গায় খালেদা জিয়ার মাগফিরাত কামনায় কোরআন খতম

০২ জানুয়ারী, ২০২৬

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় চুয়াডাঙ্গায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে শহরের পুরাতন গোরস্থান জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জেলা যুবদলের সভাপতি শরিফ উর জামান সিজারের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বকুল হোসেন, বিএনপি নেতা আক্তার হোসেনসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

দোয়া মাহফিলে যুবদল সভাপতি শরিফ উর জামান সিজার বলেন, গণতন্ত্রের অতন্দ্র প্রহরী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার দেশপ্রেম ও অবদানের জন্য দেশবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন।