০৩ জানুয়ারী, ২০২৬
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে যাত্রাবাড়ী ও ডেমরা থানা কৃষক দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সেইসঙ্গে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার যাত্রাবাড়ী ও ডেমরা এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের সদস্য সচিব মীর হাসান কামাল তাপস, যাত্রাবাড়ী থানা বিএনপির আহ্বায়ক জামশেদুল আলম শ্যামলসহ স্থানীয় কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করেন এবং তার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন।
শীতবস্ত্র বিতরণ প্রসঙ্গে তারা বলেন, তীব্র এই শীতে যাত্রাবাড়ী ও ডেমরা থানা কৃষক দল যেভাবে অসহায় ও গরিব মানুষের পাশে দাঁড়িয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। আমাদের এই মানবিক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে। আমরা সবসময় সাধারণ মানুষের পাশে আছি এবং থাকব।
দোয়া মাহফিল শেষে কয়েকশ শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।