রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ৩১৩৮ মামলা

০৩ জানুয়ারী, ২০২৬

গত দুইদিনে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৩১৩৮টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

গত বৃহস্পতিবার ও শুক্রবার ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

শনিবার ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৬২টি বাস, ৩টি ট্রাক, ৩১টি কাভার্ডভ্যান, ১৩৪টি সিএনজি ও ২১৬টি মোটরসাইকেলসহ সহ মোট ৫৩৩টি মামলা হয়েছে। 

ট্রাফিক-ওয়ারী বিভাগে ৭৪টি বাস, ৭০টি ট্রাক, ৫৬টি কাভার্ডভ্যান, ৮৩টি সিএনজি ও ২৭১টি মোটরসাইকেলসহ মোট ৬৬০টি মামলা হয়েছে। 

ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১২টি বাস, ৩টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৩৭টি সিএনজি ও ১৩৪টি মোটরসাইকেলসহ মোট ২৫১টি মামলা হয়েছে। 

ট্রাফিক-মিরপুর বিভাগে ১৯টি বাস, ১৮টি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ৫৬টি সিএনজি ও ২১৩টি মোটরসাইকেলসহ মোট ৫২০টি মামলা হয়েছে।
 
অন্যদিকে, ট্রাফিক-গুলশান বিভাগে ১৮টি বাস, ৭টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ১৮টি সিএনজি ও ১১৪টি মোটরসাইকেলসহ মোট ২৯১টি মামলা হয়েছে। 

ট্রাফিক-উত্তরা বিভাগে ৬৭টি বাস, ১৮টি ট্রাক, ২০টি কাভার্ডভ্যান, ৮০টি সিএনজি ও ১৭০টি মোটরসাইকেলসহ মোট ৫০৭টি মামলা হয়েছে।
 
ট্রাফিক-রমনা বিভাগে ৪টি বাস, ২টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ১৯টি সিএনজি ও ৬৩টি মোটরসাইকেলসহ মোট ১৫৪টি মামলা হয়েছে। 

ট্রাফিক-লালবাগ বিভাগে ৪টি বাস, ২টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ২৩টি সিএনজি ও ১৩২টি মোটরসাইকেলসহ মোট ২২২টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৬৪০টি গাড়ি ডাম্পিং ও ৩৬২টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।