০৪ জানুয়ারী, ২০২৬
শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীতে ভাসমান ও প্রান্তিক মানুষের দুর্ভোগ বেড়েই চলছে। খোলা আকাশের নিচে অবস্থান করা অসহায় মানুষের জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। শীতের এমন পরিস্থিতিতে প্রতিবারের মতো এবারো শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন’।
শুক্রবার (৩ জানুয়ারি ) গভীর রাতে সংগঠনের পক্ষ থেকে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে অসহায় ও শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আশরাফুল আলম হান্নান বলেন, ‘শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে। মানবিক সহানুভূতি থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। শীতের এ কঠিন সময়ে শীতার্ত মানুষের কাছে সামান্য উষ্ণতা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।’
বিতরণকালে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালক (ডেভেলপমেন্ট) অ্যাডভোকেট তসলিম, পরিচালক (প্রশাসন) মীর তানভীর আহমেদ, সহকারী পরিচালক (স্বাস্থ্য) ইলিয়াস হোসেন প্রমুখ।