০৬ জানুয়ারী, ২০২৬
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-সংক্রান্ত তথ্য ও অভিযোগ গ্রহণের জন্য ১০ জন কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (৬ জানুয়ারি) নির্বাচন কমিশনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, অঞ্চলভিত্তিকভাবে এসব কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।
ইসি জানায়, দায়িত্বপ্রাপ্তরা হলেন— খুলনা অঞ্চলে নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-পরিচালক সালাহউদ্দীন আহমদ, (মোবাইল: ০১৭১২৫৯১১৪৪, ইমেইল: khulna.region.complain@ecs.gov.bd), ফরিদপুর অঞ্চলের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপ-পরিচালক মোহাম্মদ নুরুল হাসান ভূঞা (মোবাইল: ০১৭১১৩৬৯৯৭৬, ইমেইল : faridpur.region.complain@ecs.gov.bd), ময়মনসিংহ অঞ্চলে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদার (মোবাইল ০১৭১২০৪৪১৮৮, ইমেইল: mymensingh.region.complain@ecs.gov.bd), বরিশাল অঞ্চলে নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ আল-মামুন (মোবাইল: ০১৯৩৭৬৩৮০৩৫, ইমেইল: barishal.region.complain@ecs.gov.bd), সিলেট অঞ্চলে নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী পরিচালক মিসবাহ উদ্দীন আহমেদ (মোবাইল: ০১৭১৭২৪৪০৭৮, ইমেইল: sylhet.region.complain@ecs.gov.bd), ঢাকা অঞ্চলে নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী পরিচালক জাকির মাহমুদ (মোবাইল: ০১৭১৮৫৬৪৬৩৫, ইমেইল: dhaka.region.complain@ecs.gov.bd), রংপুর অঞ্চলে নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব সৈয়দ গোলাম রাশেদ (মোবাইল: ০১৮১৮২৬৮০৮২, ইমেইল: rangpur.region.complain@ecs.gov.bd), চট্টগ্রাম অঞ্চলে নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী পরিচালক মুহা. সরওয়ার হোসেন (মোবাইল: ০১৭১৭৪০৫৫৯৪, ইমেইল: chattogram.region.complain@ecs.gov.bd), রাজশাহী অঞ্চলে নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব মো. মমতাজ-আল-শিবলী (মোবাইল: ০১৬৭৬৩২৪৬০৯, ইমেইল: rajshahi.region.complain@ecs.gov.bd), কুমিল্লা অঞ্চলে নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী পরিচালক মো. ইকরামুল হাসান (মোবাইল: ০১৭৯৭১৮৫১২৩, ইমেইল: cumilla.region.complain@ecs.gov.bd)।
এ ছাড়া নির্বাচন কমিশনের দুটি ইমেইলে নির্বাচন-সংক্রান্ত তথ্য ও অভিযোগ পাঠানো যাবে (centralcord.complain@ecs.gov.bd, mscentralcord.complain@ecs.gov.bd)।
ইসি জানায়, নির্বাচন কমিশন ১৪ ডিসেম্বর ৩০০ সংসদীয় আসনের জন্য বিচার বিভাগীয় কর্মকর্তাদের সমন্বয়ে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন করেছে। এসব কমিটির কাছেও সংশ্লিষ্ট সংসদীয় আসনের নির্বাচন-সংক্রান্ত অভিযোগ দায়ের করা যাবে।