০৬ জানুয়ারী, ২০২৬
ইসরায়েলে আবারও হাইলি প্যাথোজেনিক এইচ-৫-এন-১ বার্ড ফ্লু দেখা দিয়েছে। ইসরায়েলে উত্তরাঞ্চলের একটি খামারে এই ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে ৯০টি হাঁস মারা গেছে বলে জানিয়েছে দ্য জেরুজালেম পোস্ট।
মঙ্গলবার সংবাদ মাধ্যমটির খবরে বলা হয়, ইসরায়েলের উত্তরাঞ্চলের একটি গ্রামে প্রায় ২ হাজার হাঁসের মধ্যে এইচ-৫-এন-১ বার্ড ফ্লুর প্রাদুর্ভাব দেখা দেয়।
প্রাথমিকভাবে ৯০টি হাঁস মারা গেছে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
বাকি হাঁসগুলোকে খামার থেকে আলাদা রাখা হয়েছে।
হঠাৎ করে এই ধরনের প্রাদুর্ভাব মানব স্বাস্থ্য ঝুঁকিও বাড়াতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। তাই যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য ইসরায়েল সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।