রাজধানীতে যুবদল নেতাকে গুলি করে হত্যা

০৭ জানুয়ারী, ২০২৬

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। এসময় আনোয়ার হোসেন নামে আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার রাত সাড়ে আটটার দিকে রাজধানীর তেজতুরি বাজার এলাকায় অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা তাদের গুলি করে।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের এডিসি ফজলুল করিম বলেন, স্টার কাবাবের পাশের ওই গলিতে দু’জনকে গুলি করা হয়েছে।

এদের একজন মারা গেছেন। তাদের বিআরবি হাসপাতালে নেওয়া হয়েছে।