ব্রাহ্মণবাড়িয়ায় হাত পাখার প্রার্থীকে জয় করতে ঐক্যবব্ধ হওয়ার আহ্বান

০৭ জানুয়ারী, ২০২৬

জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী নজরুল ইসলাম নজুর জয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যব্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন আলেম সমাজের নেতারা। 

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলার পৌর এলাকার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় নেতারা এই আহ্বান জানান।

নবীনগর উপজেলা ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল কাশেমীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম নজু। এসময় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান।

বক্তব্য রাখেন নবীনগর উপজেলা হেফাজত ইসলামের সভাপতি মুফতি বেলায়েতুল্লাহ কাশেমী,নবীনগর উপজেলা দাওয়াতুল হক পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মকবুল হক,ইসলামী আন্দোলন বাংলাদেশ নবীনগর উপজেলার সভাপতি মুফতি মাওলানা জসিম উদ্দিন, হেফাজত নেতা মুফতি আমিরুল হকসহ ওলামা মাশায়েখ পরিষদ শীর্ষ নেতা, দাওয়াতুল হক পরিষদ ও হেফাজতে ইসলামের উপজেলা নেতারা উপস্থিত ছিলন।

বক্তারা চলমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় ইসলামী দলের বিজয় নিশ্চিত করতে ১১ দলীয় জোটের ঐক্যকে ইস্পাত ঐক্যে রূপান্তরিত করার উপর আহ্বান জানান। সেই সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী নজরুল ইসলাম নজুর বিজয় প্রতিষ্ঠায় একসাথে কাজ করার আহ্বান জানান।